চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের বিপক্ষে পরাজয়ের ম্যাচে শাস্তি পেলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। ১৫০ রানের লক্ষ্যে নেমে হার্দিক পান্ডিয়ারা হেরেছে ৪ রানে। পরাজয়ের পাশাপাশি আইসিসির দেয়া স্লো ওভার রেটের শাস্তিও গুনতে হচ্ছে ভারতকে। শুধু ভারতই নয়, শাস্তি পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজও।

সর্বনিম্ন ওভার রেটের চেয়ে এক ওভার কম করায় ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভার রেটের চেয়ে দুই ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে ম্যাচ ফি-র ১০ শতাংশ।

দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েল ভুল স্বীকার করে নেয়ায় শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের শাস্তির কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। ফিল্ডিং করা দল যদি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তাহলে এই নিয়মে শাস্তি পাবে।

Banglabid

সেক্ষেত্রে শাস্তিস্বরূপ ইনিংসের বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্তও জরিমানা করার নিয়ম রয়েছে।

বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ৩২ বলে ৪৮ এবং নিকোলাস পুরান ৩৪ বলে করেন ৪১ রান। পরবর্তীতে ১৫০ রান তাড়া করতে নেমে জেসন হোল্ডারের দাপটে নির্ধারিত ওভার শেষে ভারত ৯ উইকেটে ১৪৫ রানেই থেমে যায়। ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হোল্ডার। ভারতের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৯ রান করেন অভিষিক্ত তিলক ভার্মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরিজভারতলিড স্পোর্টসহার্দিক পান্ডিয়াহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকি, সতর্কতা জারি

পরবর্তী

যে আফসোস রয়ে যাবে মিমের!

পরবর্তী
মিমের আফসোসের ছবি, একাকী ও দুঃখিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

যে আফসোস রয়ে যাবে মিমের!

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে যৌন হয়রানির অভিযোগে তদন্ত করছে ফিফা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT