চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল-জয়সওয়ালের রেকর্ড, দাপটে সমতায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। ক্যারিবীয়দের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে গিল-জয়সওয়ালের উদ্বোধনী জুটিতেই আসে রেকর্ড ১৬৫ রান। রেকর্ড জুটিতে ভর করে এক উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের চতুর্থটিতে জিতে ২-২ সমতায় ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে শনিবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে। শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে চাপ সামাল দেন শাই হোপ।

২৯ বলে ৪৫ রান করে হোপ আউট হলে ক্যারিবীয়দের এগিয়ে নেন হেটমায়ার। শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি। ৩ চার ও ৪ ছয়ের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি গড়ে রোভম্যান পাওয়েলের দল।

Banglabid

রানতাড়া করতে নেমে জয়সওয়াল ও গিলের ১৬৫ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে জয়ের খুব কাছে চলে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ১৫৮ রানের জুটি গড়েছিলেন। ক‍্যারিবীয়দের বিপক্ষে যেকোনো জুটিতে টি-টুয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ।

৩ চার ৫ ছয়ে ৪৭ বলে ৭৭ রান করে গিল আউট হলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন জয়সওয়াল। ১১ চার ও ৩ ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে সোমবার মাঠে নামবে দল দুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজয়সওয়ালভারতভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টসশুভমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

পরবর্তী

পাঁচজন সফল নারী পেলেন বঙ্গমাতা স্মৃতি পদক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচজন সফল নারী পেলেন বঙ্গমাতা স্মৃতি পদক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের সেন্সর সনদপত্র হস্তান্তর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT