চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার বিক্রেতা থেকে টেস্টে রেকর্ডময় অভিষেক জয়সওয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের বেলায় মাঠে ব্যাটিং অনুশীলন, রাতে মাঠের বাইরেই পানিপুরি বিক্রি। যার নেশা ও পেশা দুটোই একবিন্দুতে মিলে গিয়েছিল মুম্বাইয়ের বিখ্যাত আজাদ ময়দানে। ১১ বছর বয়স থেকে জীবিকার পেছনে ছুটে চলা সেই কিশোরের স্বপ্ন ছিল একদিন ভারতের জার্সিতে মাঠ মাতাবেন। সেটি অবশ্য করে দেখিয়েছেন কিশোরটি। যার নাম যশস্বী জয়সওয়াল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে চমক দেখিয়েছেন জয়সওয়াল। খেলেছেন ১৭১ রানের রেকর্ডময় ইনিংস। ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে সফরকারী ভারত। টেস্টে ডাক পেয়ে ইতিহাস গড়ার আগেই আলোচনায় এসেছিলেন এই তরুণ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আগেও।

২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন স্বপ্নময় এক ইনিংস। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। এরপর থেকেই শুরু হয় তাকে নিয়ে আলোচনা।

ভারতের ঘরোয়া ক্রিকেট মাতানোর আগে জয়সওয়াল রাঙিয়ে গেছেন বাংলাদেশও। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন বাঁহাতি ব্যাটার।

উত্তর প্রদেশের ছোট্ট একটি শহর ভাদোহিতে জন্ম এবং বেড়ে ওঠা জয়সওয়ালের। ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ থেকেই জীবনের পাথেয় করে নেয়ার আকাঙ্ক্ষা জাগে তার। ক্রিকেটে ক্যারিয়ার গড়তে ১১ বছর বয়সে বাবার হাত ধরে গ্রাম থেকে চলে আসেন মুম্বাইয়ে। শুরুতে থাকার জায়গা পাওয়াটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এরপর খোঁজ পান আজাদ ময়দানের। জানতে পারেন সেখানে মাঠকর্মীদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা আছে। সেই তাঁবুই এরপর হয়ে ওঠে জয়সওয়ালের ঠিকানা। সেখানে কাটিয়েছেন তিন বছর!

Reneta

আজাদ ময়দানের পাশে একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীর মতো তারও ক্লাসরুমের চেয়ে বেশি সময় কাটতো খেলার মাঠে। নিজের মতো করতেন অনুশীলন। অন্যদের মতো শুধুই মনের আনন্দে খেলার ফুরসত ছিল না কিশোর জয়সওয়ালের। পেট চালানোর জন্য রাতে নিজেই বিক্রি করতেন পানিপুরি, আর দিনে করতেন ব্যাটিং অনুশীলন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার হাতে ২১ বর্ষী জয়সওয়াল বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন দেশের হয়ে খেলার কথা ভাবতাম। আমার জন্য এটি আবেগঘন মুহূর্ত। তবে যাত্রা কেবল শুরু।’

‘এ পর্যন্ত আসতে আমাকে অনেকেই সাহায্য করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। নির্বাচক ও অধিনায়ককেও ধন্যবাদ জানাই আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। নিজেকে মেলে ধরার সুযোগ দেয়ার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজয়সওয়ালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT