চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডময় ঝলমলে অভিষেক জয়সওয়ালের, ছুটছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার জয়সওয়াল রেকর্ডময় অভিষেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট অভিষেকে চমক দেখিয়ে চলেছেন, সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছেন ভারতের যশস্বী জয়সওয়াল। শতক পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। প্রথমদিনে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছে ভারতও। জয়সওয়ালের রেকর্ডময় অভিষেকে ভর করে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ পৌঁছে গেছে ২ উইকেটে ৩১২ রানে।

ডমিনিকার উইন্ডসর পার্কে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথমদিনে অশ্বিনের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ। ৬০ রানে ৫ উইকেট তুলে নেন ভারতের অফস্পিনার। ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস।

দিনের শেষে ব্যাটে নেমে শুরুটা দারুণ করে রোহিতের দল। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হন ২১ বর্ষী বাঁহাতি জয়সওয়াল। যিনি অভিষেক টেস্টেই গড়েছেন একগাদা রেকর্ড। প্রথমদিনে ৪০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলার পুরোটাই ব্যাট করেছেন জয়সওয়াল। ৩৫০ বল খেলে ১৪ চারে ১৪৩ রানে অপরাজিত আছেন। সঙ্গী ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।

দিনের শুরুতে বিনা উইকেটে ৮০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। রোহিত-জয়সওয়ালের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। পুরো দিন খেলে টেস্ট ইতিহাসের ১১৫তম ব্যাটার হিসেবে অভিষেকে শতক তুলে নেন জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ১৭তম। তবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে অবস্থান পঞ্চম। আর ভারতীয় ওপেনারদের মধ্যে তৃতীয়।

১৯৭৯ সালে এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ জুটি ছিল ২১৩ রানের, সেই রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন রোহিত-জয়সওয়াল। জুটির রেকর্ডের বাইরে ব্যক্তিগত অর্জনও অনেক জয়সওয়ালের।

১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আজহারউদ্দিন ৩২২ বল খেলে ১১০ রান করেছিলেন। যা ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। ৩৯ বছর পর সেই রেকর্ড ভেঙে ৩৫০ বল খেলে ছুটছেন জয়সওয়াল।

অন্যদিকে ১০ চার আর দুই ছক্কায় ২২১ বলে ১০৩ রান করে নবম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন রোহিত। প্রথম উইকেট হারানোর পর নেমে থিতু হতে পারেননি শুভমন গিল। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইকেট দুটি তুলেছেন অলিক আথানাজে ও জোমেল ওয়ারিকান।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকোহলিজয়সওয়ালডমিনিকাভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারমাণবিক জ্বালানি সংরক্ষণের অনুমোদন পেল পরমাণু শক্তি কমিশন

পরবর্তী

ফ্রান্সসহ ১৪ দেশের সর্বোচ্চ সম্মান মোদির মুকুটে

পরবর্তী
প্রধানমন্ত্রী মোদি ও ফ্রান্সের প্রতিনিধি সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সসহ ১৪ দেশের সর্বোচ্চ সম্মান মোদির মুকুটে

শাকিব খান ও ইমন এর ছবি, শাকিবের সিনেমা মানেই মানিব্যাক গ্যারান্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

'শাকিব খানের সিনেমা মানেই মানিব্যাক গ্যারান্টি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT