ক্রিকেট

জরিমানার কবলে ভারত

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আনন্দ উদযাপন করছেন, ক্রিকেট ম্যাচের একটি মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে ভারত। তবে সে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েতে হচ্ছে সফরকারীদের। ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম ওয়ানডেতে ভারত নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় এমন শাস্তি মিলেছে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শিখর ধাওয়ানদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অণুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভারের কারণে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক ধাওয়ান স্লো ওভার রেটের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৩ রানে হারিয়েছে ভারত। ৩০৮ রান তাড়া করতে নামা ক্যারিবীয়দের শেষ ওভারে আঁটকে দেন মোহাম্মদ সিরাজ। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

বিষয়:আইসিসিওয়েস্ট ইন্ডিজধাওয়ানভারতস্লো ওভার রেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…