চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব নিয়ে বাংলাদেশের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর শুক্রবার প্রথমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।

শুক্রবার ভারতের বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এসেছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন।

তিনি জানান, দুই দেশের প্রধান নেতাদের এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টিও।

বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। এছাড়া বৈঠকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, তিনি (মোদি) জোর দিয়ে বলেন, ভারত সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। নরেন্দ্র মোদি দীর্ঘসময় ধরে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা দিয়েছে। এই চেতনায়, তিনি আবারও বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারতড. ইউনূস-মোদিপ্রধান উপদেষ্টার সাথে মোদীর বৈঠকভারত-বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬

‘অ্যাড মানি’ সুবিধার নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT