চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্ত অন্তঃসত্তা নারীকে ফেরত নেবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জামিনে মুক্তি পাওয়ার পর ভারতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন সোনালি খাতুন

জামিনে মুক্তি পাওয়ার পর ভারতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন সোনালি খাতুন

চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার।

তার আট বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।

বুধবার ৩ ডিসেম্বর ভারতের আইন আদালত সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর জানিয়েছে।

সোনালি খাতুন ও তার ছেলেকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত সরকার। কিন্তু আদালত রায় দেয় যে তাদের তার বাবার বাসস্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাখতে হবে। সোনালি খাতুনের স্বাস্থ্যের দিকে নজর রাখবে জেলার স্বাস্থ্য দপ্তর। তার ছেলেকে দেখাশোনার দায়িত্বও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

এর আগে সুপ্রিম কোর্ট দু’বার মৌখিকভাবে জানিয়েছিল সোনালি খাতুনসহ যে ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের যেন সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

তবে বুধবার শুধু সোনালি খাতুন এবং তার আট বছরের ছেলেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে সরকার। মানবিকতার খাতিরে এই সিদ্ধান্ত বলে আদালতকে জানিয়েছেন তুষার মেহতা।

Reneta

একইসঙ্গে অন্য যে চারজনকে দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের এখনও সেদেশেই থাকতে হবে।

সোনালি খাতুন এবং তার ছেলেকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে রাজি হলেও এদের নাগরিকত্ব নিয়ে এখনও কেন্দ্রীয় সরকারের গুরুতর আপত্তি আছে বলেও বুধবারের শুনানিতে মন্তব্য করেছেন সলিসিটার জেনারেল। যদিও এর আগে কলকাতা হাইকোর্ট এই ছয়জনকেই ভারতের নাগরিক বলে উল্লেখ এদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল।

দিল্লি থেকে নিয়ে এসে এদের সবাইকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কয়েক মাস পরে তাদের গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। গতকাল সোমবার ১ ডিসেম্বর চাপাইনবাবগঞ্জের আদালত জামিনে এই ছয়জনকে মুক্তি দেয়।

ট্যাগ: অন্তঃসত্তা নারীলাইভ লসোনালি খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT