চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কায় পুড়ে শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে মূলত বিদায় ঘণ্টাই বেজে গেছে ভারতের। অবশ্য সমীকরণের কাটাকুটিতে এখনও বেঁচে আছে ক্ষীণ সম্ভাবনা। রোহিত শর্মার দলের এশিয়া কাপ ফাইনাল খেলা এখন তাই অনেক হিসেব-নিকেশের মাঝে!

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারার পর দুবাইয়ে দাসুন শানাকার লঙ্কায় পুড়েছে ভারত, দেখেছে ৬ উইকেটের বড় হার। বাঁচা-মরার ম্যাচে ৮ উইকেট হারিয়ে শুরুতে ১৭৩ রান তোলে ভারত। জবাবে এক বল হাতে রেখে জয় তোলার পাশাপাশি ফাইনালেও এক পা বাড়িয়ে রেখেছে শ্রীলঙ্কা।

বড় লক্ষ্যে নেমে দারুণ শুরু পান পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দুই ওপেনারের দুই ফিফটিতে প্রথম উইকেট জুটিতে আসে ৯৭ রান। ১১.১ ওভারে ৩৭ বলে ৫২ রান করে ফেরেন নিশাঙ্কা। চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দেয়ার আগে খেলেন দুটি ছক্কা ও চারটি চারের মার, ইনিংস সাজান ১৪০.৫৪ স্ট্রাইক রেটে।

এগারোতম ওভারেই চাহাল ফেরান তিনে নামা চারিথ আসালাঙ্কাকে। ব্যর্থ হন চারে নামা ধানুষ্কা গুনাথিলাকাও। মাঝের দিকে স্কোরবোর্ডে ১৩ রান তুলতে লঙ্কানরা হারায় শুরুর চার উইকেট।

দলীয় ১১০ রানের মাথায় ফেরেন ফিফটি হাঁকানো কুশল মেন্ডিস। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার চারটি চারের মার ও তিনটি ছক্কায় ৩৭ বলে করে যান ৫৭ রান। বাকি পথ ভানুকা রাজাপাকসেকে নিয়ে পাড়ি দেন অধিনায়ক দাসুন শানাকা।

শেষ ৫.৪ ওভারে দুজনে আনেন ৬৪ রান। ওভারপ্রতি তোলেন প্রায় ১২ রান করে। ১৮ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রানের ক্যাপ্টেনস নক দেন শানাকা। ১৭ বলে দুই ছক্কায় ২৫ রান করে জিতিয়ে মাঠ ছাড়েন ভানুকা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

Reneta

এর আগে, রোহিত শর্মার ঝড়ো ইনিংসের পর মিডল ওভারে রানের লাগাম টেনে ধরে শ্রীলঙ্কা। ভারতের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন থিকশানা। পরের ওভারে বিরাট কোহলিকে ফেরান দিলশান মাদুশাঙ্কা।

১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে দুজন মিলে আনেন ৯৭ রান।

৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সূর্যকুমারও। শানাকার বলে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডে।

ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া রান পাননি খুব বেশি। ১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন শানাকার বলে। দীপক হুদাকে ৩ রানে ফিরিয়েছেন মাদুশাঙ্কা। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি রিশভ পান্টও।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। দুটি করে উইকেট পেয়েছেন শানাকা ও করুনারত্নে। শেষদিকে লঙ্কান পেসারদের দাপটে ১৭৩ রানেই আটকে যায় ভারত। যা এক বল হাতে রেখেই পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২কোহলিভারতরোহিতলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT