চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়তে থাকা ভারতকে বড় হার দেখিয়ে সুপার এইট শুরু প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতেই জিতেছিল ভারত। সুপার এইটে প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে হোঁচট খেল সূর্যকুমার যাদবের দল। প্রোটিয়া বোলিং তোপে ব্যাটিং ধস দেখেছে স্বাগতিকরা। ৭৬ রানে জিতে সুপার এইট শুরু এইডেন মার্করামদের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৮৭ রান করে প্রোটিয়ারা। জবাবে নেমে ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

আগে ব্যাটে নামা সাউথ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ২০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার প্রোটিয়াদের হাল ধরেন। এই জুটিতে ৯৭ রান তোলেন দুজনে। ১২.২ ওভারে ১১৭ রানে ব্রেভিস আউট হলে জুটি ভাঙে। ৩টি করে চার ও ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন।

তৃতীয় উইকেটে মিলার ও ত্রিস্তান স্টাভস মিলে যোগ করেন আরও ৩৫ রান। ১৫.৪ ওভারে মিলার আউট হন দলীয় ১৫২ রানে। ৭ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪৪ রান করেন প্রোটিয়া তারকা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় দলটি। তবে স্টাভসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ অবধি ১৮৭ রানের সংগ্রহ সাউথ আফ্রিকা। ১ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪৪ রান করেন স্টাভস।

ভারত বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ ৩ উইকেট নেন। আর্শদীপ সিং নেন ২ উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী ও শিভম দুবে নেন একটি কের উইকেট।

জবাবে নেমে ব্যাটিং ধস দেখেছে ভারত। টপঅর্ডারের ব্যর্থতার পর রান পেয়েছেন দুবে। ১ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৪২ রান করেন। বাকিদের মধ্যে হার্দিক পান্ডিয়া ১৭ বলে ১৮, সূর্যকুমার যাদব ২২ বলে ১৮, অভিষেক শর্মা ১২ বলে ১৫ এবং ওয়াশিংটন সুন্দর ১১ বলে ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Reneta

প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ৪ উইকেট নেন। কেশভ মহারাজ ৩ উইকেট, কোরবিন বোশ ২ উইকেট নেন। এছাড়া এইডেন মার্করাম নেন ১ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: জানসেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

উড়তে থাকা ভারতকে বড় হার দেখিয়ে সুপার এইট শুরু প্রোটিয়াদের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সিডনির গরম মানিয়ে নেয়ার চেষ্টায় সুইডেন প্রবাসী আনিকা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের রিসোর্টে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT