চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের অনেক কিছু হারানোর আছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে গত এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। আট ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। উড়তে থাকা ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বলেছেন, নক আউটে অনেক কিছুই হারানোর আছে টিম ইন্ডিয়ার।

২০০৩, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সঙ্গে ভারতের কিছু অদ্ভুত মিল রয়েছে। ২০০৩ আসরে ভারত টানা আট ম্যাচে অপরাজিত ছিল, ২০১৫ আসরে গ্রুপপর্বে অপরাজিত দল এবং ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সেমিফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া।

সেই তিন আসরের সবকিছুই যেন রোহিত-কোহলিদের ঘিরে আছে এবারের ঘরের মাঠের বিশ্বকাপে। ওই তিন বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি ১৯৮৩ ও ২০১১ আসে চ্যাম্পিয়ন দলটি। মিসবাহর মতে, গুরুত্বপূর্ণ ম্যাচেই ভেঙে পড়ে ভারত।

৪৯ বর্ষী পাকিস্তানি সাবেক বলেছেন, ‘তবে হ্যাঁ, এটাও সত্য যে, এগুলো আসলে গ্রুপপর্বের ম্যাচ। কিন্তু তারা এখন যেভাবে খেলছে, তাতে টুর্নামেন্টে আরও বেশি ফেভারিট হয়ে উঠছে। সমর্থকদের আশা বেড়েই চলছে। একটি বিষয় নিশ্চিত যে, তারা যখন নকআউট পর্বে যাবে, তাদের উপর চাপ আরও বাড়বে। ওই পর্যায়ে যদি কোনো একটি দল ১/২ ওভারের মধ্যে তাদেরকে চাপে ফেলে দেয়, তাহলে তাদের কিছু হারানোর আছে। অন্য দলগুলোর জন্য এখনও সেই সুযোগ রয়েছে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের হাইভোল্টেজ ম্যাচে রোহিত-কোহলিদের শক্তি পরীক্ষার ক্ষেত্রে হিসেবে নিয়েছিল অনেকেই। কিন্তু পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা প্রোটিয়াদের এক কথায় উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের সুযোগ অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রাখার। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নামবে রোহিত-বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানভারতমিসবাহরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬

৬ টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি: ৩ জনের কারাদণ্ড

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT