চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের বিপক্ষে মাঠের বাইরে কিছুদিন রাজনৈতিক লড়াইয়ে একটুও ছাড় দেয়নি পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে আসল কাজটা করতে পারল না তারা। টিম ইন্ডিয়ার সঙ্গে একপেশে লড়াইয়ে ৬১ রানে হেরেছে সালমান আলী আঘার দল। হারটা এতবেশি শোচনীয় যে, পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া বলেই বসলেন, ‘সত্যি বলতে, এরচেয়ে বয়কট করাটাও হয়তো কম লজ্জাজনক হতো।’

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৬১ রানে জেতে সূর্যকুমারের দল।

এমন হারের পর পাকিস্তান দলকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। তালিকায় সাবেক ক্রিকেটাররা এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক ব্যাটার-ধারাভাষ্যকার রমিজ রাজা লিখেছেন, ‘আসলে এটি এক বিপর্যয়ের মতো ছিল, বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। ভারত গত দুই-তিন বছর ধরে পাকিস্তানের বিপক্ষে একই বোলিং আক্রমণ ব্যবহার করে আসছে এবং প্রতিবারই ব্যাটাররা অত্যন্ত সাধারণ মানের পারফরম্যান্স দেখিয়েছেন, কোন উন্নতি নেই।’

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রায় ১০ হাজার ও টেস্টে সাড়ে ৭ হাজার রান করা মোহাম্মদ ইউসুফ লিখেছেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ, পাকিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াডে প্রয়োজন নতুন পারফর্মারদের, দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, পাকিস্তান ভারতের মতো দক্ষ দলের বিপক্ষে চাপ নিতে পারেনি। তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানকে আতঙ্কিত করে রাখে বলে মনে হয়। তারা খেলার সব বিভাগেই অনেক বেশি দক্ষ এবং বড় আসরের চাপ সামলে নেয়ার ক্ষেত্রে তাদের মানসিকতা অনেক উন্নত।’

Reneta

কিংবদন্তি সাবেক স্পিনার অনিল কুম্বলে বলেছেন, ‘এটি একদমই সমানে সমান লড়াই হয়নি। ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। এখানে পিচের সঠিক ব্যবহার করা জরুরি ছিল, যা হার্দিক শুরুতেই করে দেখিয়েছেন। আর জাসপ্রিত বুমরাহ তো অন্য পর্যায়ের।’

সাবেক পেসার ইরফান পাঠান বলেছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে আর কোন লড়াই অবশিষ্ট নেই। আমরা এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করি কেবল মাঠের বাইরের উত্তাপের কারণে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইউসুফইরফান পাঠানকুম্বলেটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতরমির রাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT