চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দুই অধিনায়ক মুখোমুখি হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে স্বাগতিকদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।

সাম্প্রতিক সময়ে ভারতের কাছে বারবার হারলেও ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১৩৫ বারের দেখায় তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ বার। পাঁচ ম্যাচে কোন ফল হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এপর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ দ্বৈরথেও পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।

২০০২ আসরে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে  শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া। অন্যদিকে সর্বশেষ ২০১৭ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান।

আইসিসির সব ইভেন্ট বিবেচনায় নিলে পরিসংখ্যানে রোহিত-কোহলিদেরই দাপুটে অবস্থান। দুদলের ২১ মুখোমুখি দেখায় ভারত ১৭টিতে জিতেছে। এরমধ্যে ওয়ানডে বিশ্বকাপে জয় শতভাগ (৮টি)। টি-টুয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতকোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানবাবরভারতভারত-পাকিস্তান পরিসংখ্যানরিজওয়ানরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

গত ২০ বছরে তদবির ছাড়া চাকরি পাওয়ার ইতিহাস বিরল: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

স্নিগ্ধার অভিযোগে সরব তারকারা, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT