চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যাহার’ নয়, এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা করবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ১৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সংঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে আর কখনোই ক্রিকেটে মুখোমুখি হতে চায় না ভারত, সকালে ভারতীয় কিছু গণমাধ্যমে এমন খবর আসে। লেখা হয়, আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আয়োজক ভারত। এমন খবরকে সত্যি নয় বলে জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই।

বোর্ডের সেক্রেটারি দেভজিত সাইকিয়া জানিয়েছেন, ‘এশিয়া কাপের বিষয়টি বা অন্যকোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইভেন্টের ব্যাপারে কোন পর্যায়ে আলোচনা হয়নি।’

‘এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে আলোচনা বা কোনো পদক্ষেপ নেয়নি, এসিসিকে কিছু জানানো তো দূরের কথা। এখন পর্যন্ত আমাদের মূল লক্ষ্য চলতি আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ। এটি ছেলে এবং মেয়ে উভয় দলের ক্ষেত্রেই প্রযোজ্য।’

সকালে ভারতের গণমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে দেশটির সঙ্গে আর কখনোই ক্রিকেটে মুখোমুখি হতে চায় না ভারত। এজন্য আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডের সমস্যা মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানকে নিয়ে।

প্রতিবেদনে ছিল, ভারত মূলত এশিয়ার কোন টুর্নামেন্টেই খেলতে চায় না। হোক ছেলে কিংবা মেয়েদের। কারণ হিসেবে তারা বলছে মহসিন নকভীর কথা। এসিসির প্রধান হিসেবে আছেন নকভী। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। ভারত এটি মানছে না।

ব্যাখ্যায় দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্তার সূত্রে ছিল, ‘ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের বিষয়ে। সঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।’

Reneta

সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপের আয়োজনের কথা ভারতের। ওই টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। ভারত বেঁকে বসলে টুর্নামেন্ট গড়ানো নিয়েই শঙ্কা জাগবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এসিসিনকভীপাকিস্তানবাংলাদেশবিসিসিআইভারতলিড স্পোর্টসসাইকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT