চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ফিফটিতে বড় সংগ্রহ ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ শুরু পেয়েও মিডল ওভারে এসে হঠাৎ যেন খেই হারিয়ে ফেলে ভারত। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পথ হারাতে দেননি বিরাট কোহলি। সাবেক অধিনায়কের ফিফটিতে পাকিস্তানকে বড় লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই আগ্রাসী শুরু করেন ভারতের দুই ওপেনার। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৪ রান। ১৬ বলে ২৮ করে রোহিত আউট হন হারিস রউফের বলে ক্যাচ দিয়ে।

পার্টনারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লোকেশ রাহুলও। সমান ২৮ রান করে কাটা পড়েছেন শাদাব খানের ঘূর্ণিতে।

চার মেরে রানের খাতা খোলা সূর্যকুমার যাদব ফিরেছেন ১৩ রানে। ১২ বলে ১৪ রান করা রিশভ পান্টকে ফিরিয়েছেন শাদাব খান। আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা হার্দিক পান্ডিয়ার ব্যাটও ছিল নিরব। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই হাসনাইনের বলে ফিরেছেন তারকা অলরাউন্ডার।

উইকেটের একপাশে যখন কেউই থিতু হতে পারছিলেন না, আরেক প্রান্ত আগলে রানের খাতা সচল রাখছিলেন কোহলি। দীপক হুদাকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৩৭ রান।

Reneta

৪৪ বলে ৬০ রান করে কোহলি আউট হয়েছেন শেষ ওভারে রউফের বলে। শেষ ২ বলে ২ চার মেরে দলীয় রানটা ১৮১তে নিয়ে যান এশিয়া কাপে প্রথমবার খেলতে নামা রবি বিষ্ণই।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শাদাব খান। একটি করে উইকেটে গেছে হাসনাইন, নাসিম, হারিস ও নেওয়াজের ঝুলিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২কোহলিপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টসশাদাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT