চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আহ্বান পেহেলগামে নিহতের বাবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা দীর্ঘ দিন ধরে। সবশেষ কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় দুদেশ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামলেও এর প্রভাব এখনও কাটেনি। ক্রীড়াঙ্গনেও এর রেশ রয়েছে বেশ। দ্বন্দ্বের জের ধরে অনেকেই দাবি করেছেন চলমান এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দল দুটি ম্যাচ বাতিলের কথা। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন পেহেলগামে হামলায় নিহত একজনের বাবা। 

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় মারা যান ২৬ জন পর্যটক। তাদের মধ্য একজন ছিলেন সুভোম দ্বিবেদী। তার বাবা সঞ্জয় দ্বিবেদী ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন এ হামলার বিচার করতে। চেয়েছেন এশিয়া কাপে বাতিল করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ।

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সঞ্জয় এই আহ্বান করেছেন, ‘২০২৫ সালের ২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। ভারত সরকার বলেছিল যে পাকিস্তানের সাথে তাদের কোনও সম্পর্ক থাকবে না এবং রক্ত ​​ও জল একসাথে বইতে পারে না। যেদিন থেকে আমি ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্পর্কে জানতে পেরেছি, সেদিন থেকে কেবল আমিই নয়, পুরো দেশ এর বিরোধিতা করে আসছে এবং বলছে যে পাকিস্তানের সাথে রাজনৈতিক বা ক্রীড়া ক্ষেত্রে কোনও সম্পর্ক থাকা উচিত নয়। আমি এর বিরোধিতা করছি এবং জনসাধারণের অনুভূতি মাথায় রেখে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

পেহেলগাম সন্ত্রাসী হামলার শিকার শুভোম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী

সম্প্রতি লিজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেননি ভারতের সাবেক ক্রিকেটাররা। দুটি ম্যাচেই অংশ নিতে বিরত ছিলেন তারা।

এর আগে ভারতের সুপ্রিম কোর্টে চার শিক্ষার্থী পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল করার জন্য। অবশ্য সে আবেদন নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। দুদলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। আগামী রোববার গ্রুপপর্বের লড়াইয়ে দুবাইতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপকাশ্মীরপাকিস্তানপেহেলগামভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপাল বনাম বাংলাদেশ: পার্থক্যটা কী?

পরবর্তী

রাকসু নির্বাচনের জন্য প্যানেলগুলোর ঐকমত্য প্রস্তাবনা

পরবর্তী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন। ছবি: প্রথম আলো

রাকসু নির্বাচনের জন্য প্যানেলগুলোর ঐকমত্য প্রস্তাবনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার

‘সকল ধর্মের মানুষ ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে’

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT