চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৯৬ রানের ম্যাচে কিষাণের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ঈশান কিষাণের বিধ্বংসী সেঞ্চুরি, সূর্যকুমারের ঝড়ো ফিফটি ও হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে বিশাল সংগ্রহ গড়ে ভারত। ফিন অ্যালেনের ব্যাটে উড়ন্ত শুরুর পরও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না নিউজিল্যান্ড। কিউইদের ৪৬ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া।

তিরুবনন্তপুরমে শনিবার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করে ভারত। জবাবে ১৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৫ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

ম্যাচে দুদল মিলে ৪৯৬ রান করে। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ড রান তাড়ায় আর ২২ রান বেশি করলেই ২০২৩ সালে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গড়া ৫১৭ রানের রেকর্ড ভেঙে যেত।

৪৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক কিষাণ। জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজের করে নিয়েছে ভারত। এর আগে ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

চার ওভারে ৫১ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আর্শদিপ সিং। প্রথম দুই ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট নিতে পারেন তিনি। শেষ দুই ওভারে কেবল ১১ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।

ভারতের হয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা বোলিং।

Reneta

ভারতের জয়ের ভিত গড়ে দেন কিষাণ। চোটের কারণে চতুর্থ ম্যাচে বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটার ১০ ছক্কা ও ৬ চারে খেলেন ৪৩ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংস। দেশের হয়ে এই সংস্করণে প্রথম সেঞ্চুরিতে ম্যাচসেরাও তিনিই।

আর ৬ ছক্কা ও ৪ চারে ৩০ বলে ৬৩ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিষাণ ও তিনি গড়েন ৫৮ বলে ১৩৭ রানের জুটি, তৃতীয় উইকেট জুটিতে যা ভারতের রেকর্ড। পেছনে পড়ে গেছে ২০১৬ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুরেশ রায়না ও বিরাট কোহলির ১৩৪ রানের জুটি।

নিউজিল্যান্ডের ওপেনার অ্যালেনের ৮ চার ও ৬ ছক্কায় ৩৮ বলে ৮০ ছাড়া আর কেউ ৩৩ রানের বেশি করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশানকোহলিটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬

‘বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ’ নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল বিডা কর্তৃপক্ষ

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT