চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশে ভোটার লাইনে মানুষ, নির্বাচন কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাসে শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। ৫৪৩ আসনের এই নির্বাচন হবে ৭টি ভিন্ন ভিন্ন ধাপে। ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে ভোটগ্রহণ শুরু হচ্ছে।

শনিবার ১৬ মার্চ হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, এদিন দিল্লির বিজ্ঞানভবনে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার ১৮তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে ভোটগ্রহণ চলবে ৭ দফায়। ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট। এই কেন্দ্র তিনটি হলো- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।

Banglabid

২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিংয়ে, রায়গঞ্জে ভোট হবে। ৭ মে হবে তৃতীয় দফায় ভোটগ্রহণ। এতে মালদা উত্তর, মালদা, দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট হবে।

এছাড়া ১৩ মে চতুর্থ দফা। ২০ মে পঞ্চম দফা। ২৫ মে ষষ্ঠ দফা। ১ জুন সপ্তম দফা।

ভোটগ্রহণ শেষে আগামী ৪ জুন চলবে ভোট গণনা কাজ। লোকসভা ভোটে এবার নির্ঘণ্ট প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। ১০ মার্চ ২০১৯ সালে ঘোষণা করা হয়েছিল ১৭ তম লোকসভা ভোটের দিন। আর এবার ১৬ মার্চ ঘোষণা করা হল এবারের লোকসভা ভোটের দিন।

Reneta

এবারের তাফশিল অনুযায়ী উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণের মাধ্যমে শুরু ২০২৪ সালের নির্বাচন। এমনিতে ২০১৯ সালেও উত্তরবঙ্গের আসনগুলো ছিল বিজেপির কাছে পাখির চোখ। একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতারা এসেছিলেন উত্তরবঙ্গের জেলাগুলোতে। ফের এসে গেল লোকসভা ভোট। এবারও উত্তরবঙ্গের জেলাগুলোকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেওয়া শুরু করেছে বলে উল্লেখ করে প্রতিবেদনটিতে।

এবারের ভোটের উত্তরের জেলাগুলোতে ক্ষমতা ধরে রাখা গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। সেইসাথে বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়াটাও তৃণমূলের কাছে বড় লক্ষ্য এবার। সেক্ষেত্রে এবার উত্তরবঙ্গে বিজেপি কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেদিকে তাকিয়ে আছে বিভিন্ন মহল। উত্তরের চা বলয়ের প্রতিও বিশেষ নজর রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদাসহ বিভিন্ন লোকসভা আসনে এবার ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটাও দেখার। সেইসাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর খাসতালুক দিনহাটার দিকেও বাড়তি নজর থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারত নির্বাচন ২০২৪ভারতের লোকসভা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে: নাছিম

পরবর্তী

যে কারণে বাদ পড়লেন লিটন

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিংরত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাদ পড়লেন লিটন

বাংলাদেশি শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তা একসঙ্গে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সচিবের মেয়ে অভিজাত পাড়ার চোর!

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT