চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সওয়াল-গিলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হারারেতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের কাছে হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়ন দলটি। টানা তিন ম্যাচ স্বাগতিকদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে শুভমন গিলের দল।

চতুর্থ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটে পাঠান গিল। নির্ধারিত ওভার শেষে সিকান্দার রাজার দল ৭ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে নেমে যশ্বী জয়সওয়াল ও গিলে উদ্বোধনী জুটিতে ২৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দলটির হয়ে সর্বোচ্চ রান নিয়েছেন। দুটি চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৬ রান করেন। এছাড়া তাদিওয়ানশে মারুমানি ৩১ বলে ৩২ রান এবং ওয়েসলি মাধেভেরে ২৪ বলে ২৫ রান করেন।

ভারতের হয়ে খলিল আহমেদ দুটি উইকেট নেন। অভিষিক্ত তুষার দেশপান্ডে নেন একটি উইকেট।

রানতাড়ায় নেমে ঝড়ো শুরু এনে দেন জয়সওয়াল। ২৯ বলেই ফিফটি পূর্ণ করে নেন। গিল অবশ্য একটু দেখে শুনেই খেলছিলেন। ফিফটি পূর্ণ করেন তিনিও, ৩৫ বলে। উদ্বোধনীতে নামা দুই ব্যাটারের তাণ্ডবে সহজেই জিতে যায় ভারত।

১৩টি চার ও দুটি ছক্কায় ৫৩ বলে ৯৩ রান করেন জয়সওয়াল। ছয়টি চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৫৮ রান করেন ভারত অধিনায়ক।

Reneta

রোববার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে। হারারেতে গড়াবে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গিলজয়সওয়ালজিম্বাবুয়েভারতরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির বিপক্ষে আমরা ‘আন্ডারডগ’ নই: রিয়াল মাদ্রিদ কোচ

মার্চ ১০, ২০২৬

তেলের দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প: ‘আই হ্যাভ এ প্ল্যান’

মার্চ ১০, ২০২৬

কানাডার স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা

মার্চ ১০, ২০২৬

টিএসসিতে তরুণ-তরুণীকে হেনস্তার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

মার্চ ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: সিপিডি

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT