চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট হবে ৪ দিনের, শুধু তিন দেশ খেলবে ৫ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে ছোট দলগুলোর জন্য চারদিনের টেস্ট ম্যাচ অনুমোদন দিতে প্রস্তুত। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট চালু থাকবে। এমন খবর এসেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপলক্ষে লর্ডসে অনুষ্ঠিত সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্ট ম্যাচকে সমর্থন দেন। তার নেতৃত্বে এ প্রস্তাব সামনে এসেছে। এতে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর জন্য টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ সহজ হবে বলে ধারণা সংস্থাটির।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছোট দেশগুলো টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে আর সময় অনেক বেশি লাগে। এজন্য মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। টেস্টের দৈর্ঘ্য কমলে তিন সপ্তাহের মধ্যে তিনটি সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রতিদিনের খেলার সময় বাড়ানো হবে। তখন দিনে ৯০ ওভারের বদলে খেলা হবে ৯৮ ওভার।

চার দিনের টেস্ট নতুন নয়। ২০১৭ সালে এটি প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে চালু হয়। ইংল্যান্ড সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে এমন একটি ম্যাচ খেলে। এর আগে আয়ারল্যান্ডের সঙ্গেও তারা ২০১৯ ও ২০২৩ সালে চার দিনের ম্যাচ খেলেছে।

তবে আসন্ন ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র আগের মতোই পাঁচদিনের টেস্টে খেলা হবে। মঙ্গলবার গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট দিয়ে এই চক্রের সূচনা হয়েছে। চক্রে মোট ২৭টি টেস্ট সিরিজ হবে ৯টি দেশের মধ্যে। এরমধ্যে ১৭টিই দুই ম্যাচের সিরিজ, ছয়টি হবে তিন ম্যাচের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ দিনের টেস্টঅস্ট্রেলিয়াইংল্যান্ডটেস্ট সিরিজবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT