চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত অগ্নিপরীক্ষা: পরিসংখ্যান কী বলছে

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের অংশগ্রহণে হচ্ছে এবারের টুর্নামেন্ট। রাজনৈতিক কারণে সাত দল পাকিস্তানে খেললেও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। যে কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটি হচ্ছে দুবাইয়ে। ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ওয়ানডে‌ ম্যাচে জয়-পরাজয়ের হিসেবে এগিয়ে টিম টাইগার্স। যদিও এসময়ে ভেতর দল দুটি কেবল পাঁচ ম্যাচ খেলেছে। যার ৩টিতে টাইগাররা জয় পায়। ভারত দুটিতে, এরমধ্যে একটি লাল-সবুজদের ঘরের মাঠে এবং অন্যটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। এটিই দুদলের সর্বশেষ ম্যাচ।

পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারতের দিকে ভারি। ৪১ ওয়ানডেতে ভারতের ৩২ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। শান্ত-মিরাজদের ৮ জয়ের ৬টি ঘরের মাটিতে এবং অন্যদুটি নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের মাটিতে এখনো একদিনের ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা কোনো জয় পায়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ভারতের সাথে দুবারের দেখায় দুবারই হেরেছে বাংলাদেশ। সবশেষ আসরে ভারতের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি থেকে বিদায় নিয়েছিল টিম টাইগার্স।

বড় মঞ্চে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সাক্ষাত হয়েছে পাঁচবার। এখানেও লড়াইয়ের ফল ভারতের পক্ষে। দুদলের পাঁচ দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ সালের বিশ্বকাপে শুধু জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের সঙ্গে চার দেখার কোনটিতে টাইগাররা জয় পায়নি।

Reneta

২০০৭ বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিকের বোলিং তোপে ১৯১ রানে গুটিয়ে যায় রাহুল দ্রাবিড়ের দল। সেই ম্যাচে তামিম-মুশফিক-সাকিবের তিন ফিফটিতে সহজ জয় পায় বাংলাদেশ। এবার ‘মিনি বিশ্বকাপ’খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোচ গৌতম গম্ভীরের দলের বিপক্ষে মুশফিক খেললেও স্কোয়াডে নেই সাকিব-তামিম।

২০২২ সালের চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২২৭ রানের বড় ব্যবধানের জয় রয়েছে ভারতের। বিপরীতে ভারতের সঙ্গে ২০১৫ সালে মিরপুরে সর্বোচ্চ ৭৯ রানের জয় আছে লাল-সবুজদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT