চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সামলাতে রোহিতদের সতর্ক করলেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার মনে করছেন, বাংলাদেশকে মোকাবেলা করার জন্য রোহিত শর্মাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। দুই ম্যাচের টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ নিয়ে ভারত দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। তার আগে ৭৫ বর্ষী গাভাস্কার বলেছেন, ‘পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে হারানোর পর, বাংলাদেশ দল দেখিয়েছে তারা বিবেচনা করার মতো শক্তি এখন। যদি আমরা দুই বছর আগে ফিরে যাই, যখন ভারত বাংলাদেশে সফর করেছিল, তখনও বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে তারা ভারতের বিরুদ্ধেও লড়াই করতে চাইবে।’

‘তাদের দলে এমনকিছু দারুণ খেলোয়াড় আছে এবং কিছু নতুন উদীয়মান খেলোয়াড় রয়েছে যাদের বিপক্ষ দল ভীতি নেই। আন্তর্জাতিকে প্রথমদিকে তাদের খেলায় এ ভীতি চিহ্নিত করা যেত। এখন তারা যেকোনো দলের চোখে চোখ রেখে কথা বলতে পারে, যা পাকিস্তানে গিয়ে করেছে। অবশ্যই এমন একটা সিরিজই আমরা আশা করছিলাম।’

বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি। সবমিলিয়ে খেলা ১৩ টেস্টের মধ্যে ১১টিতে জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ ড্রয়ে বৃষ্টির ভূমিকা ছিল। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় একটি ম্যাচে জেতার কাছে ছিল বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ৭৪ রানে ৭ উইকেট হারালে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ারের ৭১ রানের জুটিতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনআয়ারগাভাস্কারপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT