চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের। ক্ষত শুকানোর আগেই সেই অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমছে ভারত। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের ভিত গড়ে দিয়ে ফিরেছিলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এরপর শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে জয় পেয়েছে ভারত।

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে ড. ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ–ভিডিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটে পাঠান ভারতের অন্তর্বতীকালীন অধিনায়ক সূর্যকুমার যাদব। জশ ইংলিশের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে নেমে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে ভারত।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল ভারত। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

টসে হেরে ব্যাটে নেমে অজিদের শুরুটা ভালোই হয়েছে। ম্যাথু শর্ট ১৩ রান করে ফিরে গেলে ১৩০ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। দলীয় ১৬১ রানে স্মিথ ফিরে যান আট চারে ৪২ রান করে।

জশ ইংলিশ ৫০ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হওয়ার আগে হাঁকিয়েছেন এগারোটি চার ও আটটি ছক্কা। এছাড়া মার্কাস স্টয়নিস ৬ বলে ৭ রানে ও টিম ডেভিড ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন।

Reneta

রান তাড়ায় নেমে স্বাগতিকদের শুরুটা ভালো না হলেও ভিত গড়ে দেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিষাণ। ছিল দুটি চার ও পাঁচটি ছক্কার মার। ৪২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার। নয়টি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংস।

এরপর নাটকীয়তার জন্ম দেন ভারতীয় ব্যাটাররা। সাত রান করতে গিয়ে হারান তিন উইকেট।

শেষ ওভারে ভারতের দরকার ছিল সাত রান। বলে আসেন শন অ্যাবট। ওভারের প্রথম বলে চার মারেন রিংকু সিং। দ্বিতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইকে পাঠান অক্ষর প্যাটেলকে। জয়ের জন্য ভারতের দরকার ছিল তখন চার বলে ২ রান। ওভারের তৃতীয় বলে প্যাটেলকে ফেরান অ্যাবট। পরের বলে নন স্টাইক প্রান্তে রান আউট হয়ে যান রবি বিষ্ণোই।

দুই বলে দুই রান সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে। পঞ্চম বলে রিংকু সিং পুল শট করে মিড লেগ অঞ্চলে বল পাঠিয়ে দেন। প্রথম রানটি ঠিকঠাক নিলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান। আর্শ্বদীপ সিং। শেষ বলে ভারতের সামনে কেবল এক রান। লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রিংকু। ১৪ বলে ২২ রান করেন তিনি।

অজিদের হয়ে দুটি উইকেট নেন তানভীর সাঙ্গা। এছাড়া জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট ও ম্যাথু শর্ট নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঈশাণকিষাণজশ ইংলিশটি-টুয়েন্টিভারতসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT