ক্রিকেট

‘স্টিং অপারেশনের’ জেরে সরে গেলেন কোহলিদের প্রধান নির্বাচক

বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচকের পরিবর্তন, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক পরিবর্তনের জন্য কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক, সাবেক অলরাউন্ডার চেতন শর্মা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ অব্যাহতিপত্র গ্রহণ করেছেন। বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির মধ্যকার সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা বলেছিলেন। সেটি একটি গণমাধ্যমের স্টিং অপারেশনের মাধ্যমে প্রকাশ্যে আসায় সরে দাঁড়ালেন ৫৭ বর্ষী তারকা।

‘হ্যাঁ, চেতন শর্মার পদত্যাগপত্র জয় শাহ গ্রহণ করেছেন। স্টিং অপারেশনের পর তার অবস্থান অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল। তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছে, এবিষয়ে তাকে কেউ কিছু বলেনি।’ বিসিসিআইয়ের একজন গণমাধ্যমে বলেছে এভাবেই।

১৪ ফেব্রুয়ারি ভারতের টিভি নিউজ চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় শর্মা জাতীয় দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। গোপনে সেসব ধারণ করেছিল গণমাধ্যমটি। সৌরভ ও বিরাটের মধ্যে সমস্যা এবং বুমরাহ’র ইনজুরি নিয়েও কথা বলছেন তিনি।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ে পুরো নির্বাচক কমিটিকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। তবে শর্মাকে নতুন নির্বাচন প্যানেল না আসা পর্যন্ত দায়িত্বে রেখে দিয়েছিল।

১৯৮৪ সালে অভিষেক হওয়ার পর ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে খেলেছেন চেতন। ১৯৯৪ সালে অবসর নেন। ২০২০ সালের ডিসেম্বরে তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়।

বিষয়:জয় বিরাট বিসিসিআই বুমরাহ শর্মা সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…