চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই দিনেই অজিদের বিপক্ষে টেস্ট জিতল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট আড়াইদিনেই শেষ হয়েছে। প্রথম ইনিংসে অজিদের ১৭৭ রানে গুটিয়ে দিয়ে বড় স্কোর পায় ভারত। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ৪০০ রান। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা অতিথিদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৯১ রানে। টিম ইন্ডিয়া পায় ইনিংস ও ১৩২ রানের জয়।

নাগপুর টেস্টে শনিবার সকালে আগের দিনের ৭ উইকেটে ৩২১ রানের সঙ্গে আরও ৭৯ রান যোগ করে অলআউট হয় রোহিত শর্মার দল। তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় ভারত। টড মারফির বলে বোল্ড হয়ে ৭০ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা।

জাদেজার আউটের পর অক্ষর প্যাটেল ও মোহাম্মদ শামির ৫২ রানের সময় উপযোগী জুটিতে ৪০০ রানে পৌঁছাতে সক্ষম হয় স্বাগতিকরা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন অক্ষর। ১৭৪ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৪ রান করেন তিনি। এরপর ৩৭ রান করা শামিকে ফেরান মারফি। আগের দিন ভারতের অধিনায়ক রোহিত শর্মা করেন ২১২ বলে ১২০ রান।

অজিদের হয়ে অভিষেক টেস্টেই টড মারফি নেন ৭ উইকেট। কামিন্স দুটি ও নাথান লায়ন একটি উইকেট শিকার করেন।

ফলো অন এড়ানোর লড়াইয়ে শুরুতেই দুই ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। পরে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ হাল ধরার চেষ্টা করলেও উইকেটে থিতু হতে পারেননি। এতে করে ১০০ রানের আগেই থামে আস্ট্রেলিয়ার রানের চাকা।

ভারতের হয়ে রবীচন্দ্রন অশ্বিন একাই নেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ শামি ও জাদেজা নেন দুটি করে উইকেট।

Reneta

গাভাস্কার-বোর্ডার ট্রফির চার ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের ফলে ১-০তে এগিয়ে গেলো ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আগামী শুক্রবার পরের ম্যাচে মাঠে নামবে দল দুটি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাদেজাবোর্ডার-গাভাস্কার সিরিজভারতলাবুশেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT