বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের ঐক্যমত হয়নি বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবীর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূতের ধারণা, ভারত যেমন নিজের স্বার্থে বাংলাদেশে স্থিতাবস্থা চাইছে ঠিক একই কারণে যুক্তরাষ্ট্রও চায় গণতান্ত্রিক অব্যবস্থার কারণে বাংলাদেশ যেন অন্য কোন দিকে ঝুঁকে না পরে।







