বাংলাদেশে সরকারিভাবে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। রপ্তানি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ বিক্রির এই অনুমোদন দিল দেশটি।
অনুমতি পাওয়া বাকি দেশগুলো হলো: নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস।
ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে, কী পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলো বাংলাদেশ।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।








