চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেলো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ড্র হওয়ায় ২-১এ সিরিজ জিতল রোহিত শর্মার ভারত। এই জয়ে জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। অন্যদিকে, দুই টেস্টের সিরিজে প্রথমটিতে নিউজিল্যান্ড জয় পাওয়ায় শ্রীলঙ্কার ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ৪৮০ রানে শেষ হয় তাদের ইনিংস। ১৮০ করে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার উসমান খাজা। ক্যামেরন গ্রিনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। নির্বিষ পিচে ৬ উইকেট নেন অফস্পিনার রবীচন্দ্র অশ্বিন।

জবাবে শুভমন গিলের ১২৮ ও বিরাট কোহলির ১৮৬ রানে ৫৭১ রান তুলে প্রথম ইনিংস শেষ করে ভারত। প্রথম ইনিংসে ৯১ রানে এগিয়ে থাকে রোহিতের দল। নাথান লায়ন ও টড মারফি ৩টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৯০ রানে আউট হলেও মার্নাস লাবুশেন ৬৩ রানে অপরাজিত থাকেন। অশ্বিন ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। ভারতকে ৮৫ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।

দিনের খেলা অল্পকয়েক ওভার বাকি থাকায় ভারত আর ব্যাটিংয়ে নামেনি। দুই অধিনায়ক ড্র মেনে নেন। ১৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি। ৮৬ রান ও ২৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রবীচন্দ্র অশ্বিন।

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনঅস্ট্রেলিয়াকোহলিখাজাগাভাস্কার-বোর্ডার ট্রফিগ্রিননিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT