চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্নি ইত্তেহাদে যোগ দিচ্ছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র বিজয়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দেশটির নিয়ম অনুযায়ী বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের কোন একটি দলে যোগ দিতে হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নামের একটি দলে যোগ দিচ্ছেন পিটিআই সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল (১৯ ফেব্রুয়ারি) সোমবার একটি সাংবাদিক সম্মেলনে অন্য দলের সঙ্গে জোট করে সরকার গড়ার কথা ঘোষণা করে পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান বলেন, আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আমাদের প্রাদেশিক ও জাতীয় পরিষদের বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন। এই বিষয়ে সুন্নি ইত্তেহাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তির কাগজপত্র নির্বাচন কমিশনে (ইসিপি) জমা দেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় পরিষদে ৭০টি আসন এবং ৪টি প্রাদেশিক পরিষদ মিলিয়ে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসন কেবল নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মাঝে আনুপাতিক হারে বণ্টন করা হয়। সংরক্ষিত আসন পেতে এবং আমাদের নির্বাচিত সদস্যদের সুরক্ষা দিতে দলটিতে (সুন্নি ইত্তেহাদ) যোগ দেওয়ার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আমরা এ-সংক্রান্ত কাগজপত্র ইসিপিতে জমা দেব।

পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশের সপ্তাহ পেরিয়ে গেলেও। কোন দল সরকার গঠন করবে, তা নিশ্চিত হয়নি। নওয়াজ শরিফের দল পিএলএম-এন এবং‌ বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি জোট সরকার করতে সম্মত হলেও, বর্তমানে এখানেও দেখা যাচ্ছে অনিশ্চয়তা। এদিকে, সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল পিটিআই। ফলে পাকিস্তানে সরকার গঠন নিয়ে নতুন করে তৈরি হচ্ছে সংশয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খাননওয়াজ শরিফপাকিস্তানের সাধারণ নির্বাচনপিএলএম-এনপিটিআইপিপিপিবিলাওয়াল ভুট্টো জারদারিসুন্নি ইত্তেহাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে অদ্ভুত রেকর্ড!

মার্চ ১৬, ২০২৬
ছবি: টেবিলের ওপর প্রদর্শিত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।

ধুলোয় মিশে যাওয়া মিনাবের ১৭০টি স্বপ্ন

মার্চ ১৬, ২০২৬

ফিরতি ঈদযাত্রা: ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মার্চ ১৬, ২০২৬

১৫ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মার্চ ১৬, ২০২৬

অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা নির্মাতা পল থমাস

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT