চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
জনপদ, বাগেরহাট
A A
নির্বাচনী সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও দলের নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাট-৩ (মোংলা -রামপাল) আসনে দ্বাদশ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। নৌকার প্রার্থীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারের সমর্থকদের প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন ও প্রচারে বাধা দেওয়ার কারণে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

আওয়ামীলীগ  দলীয় নেতাকর্মীদের কোন বাধা না থাকায় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। সম্প্রতি মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এ শঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থীর ইদ্রিস আলী ইজারাদার। তার ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা ও প্রচারে বাধা দেওয়ার প্রতিবাদে তিনি এই সংবাদ সম্মেলন করেন ।

ইদ্রিস আলী ইজারাদার বলেন, ঈগল মার্কার লোকজনদের মারধর ও পোস্টার ছিঁড়ে ফেলছেন নৌকার সমর্থকরা। অপরদিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক তার স্ত্রী ও নৌকার প্রার্থী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাচ্ছেন। এ কারণে প্রশাসন নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও হয়তো শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

Banglabid

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রার্থী পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতাকর্মীরা নির্বাচনের পরিবেশ চরমভাবে লঙ্ঘন করছেন। তারা প্রতিনিয়ত ঈগলের পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি দেখাচ্ছে। এছাড়াও ভয়-ভীতি প্রদর্শন ও নানা ধরনের মিথ্যা অপপ্রচারসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। এসব বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধ করা না হলে নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন এলাকায় নির্বাচনি প্রতীক ঈগলের প্রচারণা গণসংযোগ চলছিল। এ সময় প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সমর্থক সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিনের পুত্র শেখ সাদী মো. বাদল মোটরসাইকেল চালিয়ে আমার কর্মীদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে আমার ঈগল প্রতীকের নারী কর্মী রনজিনা বেগম (৩৫), সুমি আক্তার (২৫), নাজমিন (৩৬) ও মৌসুমী(২৭) গুরুতর আহত হয়েছেন।

তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে উশৃঙ্খলা আচরণ করে ও গণসংযোগে বাধা সৃষ্টি করে। তবে দ্রুত পুলিশ উপস্থিত হলে নৌকা কর্মীদের হীন চেষ্টায় ব্যর্থ হয়। এই বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইদ্রিস আলী ইজারাদার।

Reneta

এ সময় উপজেলা ভাইস- চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন নিয়ে শঙ্কাবাগেরহাট-৩স্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের মানবিক উদ্যোগ

পরবর্তী

৭ জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে: নসরুল হামিদ

পরবর্তী
নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে: নসরুল হামিদ

পুরস্কার গ্রহণের সময় রাবেয়া খাতুন ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন যে দুই লেখক

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT