রাজধানীতে পুরোপুরি জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হাট প্রাঙ্গণ। হাটে ছোট আকারের গরু ১ লাখ টাকার বেশি, মাঝারি গরু দেড় লাখের মধ্যে, আর বড় আকারের গরু ২ লাখ টাকার ওপরে বিক্রি হতে দেখা গেছে। তবে বৃষ্টির কারণে কাদা পানিতে পশু বেচাকেনায় বিপাকে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।







