চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাকে দেওয়ার কোভিড ভ্যাকসিন বাজারে আনল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ যে ক’টি দেশ দেখেছিল, তার মধ্যে ভারত অন্যতম। দেশটিতে এবার প্রথমবারের মতো নাকে দেওয়ার কোভিড টিকা সফলভাবে আবিষ্কার করা হয়েছে।

ভারত বায়োটেক এটি বাজারজাত করেছে। এটি ড্রপ আকারে এসেছে, যা নাকের সাথে যুক্ত টিস্যুতে ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে চীন একটি স্প্রে আকারে ইনহেলড কোভিড ভ্যাকসিন বাজারে এনেছিল।

বিজ্ঞানীরা বলছেন, নাকে দেওয়ার ভ্যাকসিনগুলো নাকের আস্তরণ এবং উপরের শ্বাসনালীতে বেশি পরিমানে প্রতিরোধ তৈরি করতে সক্ষম। এই অংশগুলো দিয়েই কোভিড সাধারণত শরীরে প্রবেশ করে।

যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষণা দলগুলোও বর্তমানে নজাল ও স্প্রে ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশটির প্রাইভেট হাসপাতালে এই ভ্যাকসিনের মূল্য প্রতি ডোজ ৮০০ রুপি এবং সরকারি হাসপাতালে ৩২৫ রুপি। এই ভ্যাকসিন ভারতের সরকারি ওয়েবসাইট থেকে বুক করা যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বাস্থ্যমন্ত্রী এ ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন।

Reneta

২৮ দিনের ব্যবধানে এই ভ্যাকসিনের দু’টি ডোজ নিতে হবে বলেও প্রতিবেদনে জানা যায়।

ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা এলা এএনআই নিউজ এজেন্সিকে বলেছেন, ভ্যাকসিনটি দেওয়া সহজ। কারণ, এতে সিরিঞ্জ বা সূঁচের প্রয়োজন হয় না। এটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া কোভিড ভ্যাকসিনের তুলনায় অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

ভারতে ২০২২ সালের জানুয়ারিতে স্বাস্থ্যসেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী, এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এটি পরে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে ভারতীয় জনসংখ্যার প্রায় ৭০ ভাগ মানুষই ভ্যাকসিনের আওতায় আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড ভ্যাকসিনকোভিড-১৯ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT