রাহাত হোসেন: মাদারীপুরের শিবচরে ঢাকা-শিবচর-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার নামে দুটি ট্রেনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৪ মে সকালে শিবচর রেল স্টেশনে ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








