চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

‘একুশ মানে মাথা নত না করা’ এই স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানমালার উদ্বোধন পর্বে বক্তারা সন্ত্রাস-সাম্প্রদায়িকতা এবং শোষণ-নিপীড়ন বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।

উদ্বোধন পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একক ও দলীয় আবৃত্তি ও সঙ্গীত, নাচ এবং পথনাটক। ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবারের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা চলবে।

উদ্বোধন পর্বে বক্তারা বলেন, দেশজুড়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সব ধরনের পশ্চাদপদতা দূর করতে হবে। নারী নির্যাতন বন্ধে সবাইকে আরও সোচ্চার ও সরকারকে আরও কঠোর হ‌ওয়ার আহ্বান জানান তারা। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার‌ও দাবি জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্বাগত বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ্। বক্তৃতা করেন অমর একুশের অনুষ্ঠানমালা আয়োজন কমিটির আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশেসম্মিলিত সাংস্কৃতিক জোটসাংস্কৃতিকসাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT