বিমান বাহিনী ঘাঁটি ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বীর মুক্তিযোদ্ধা বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমান বাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুন এ নামকরণ করেন।








