প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাটিতে সবাই নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। শুভ জন্মাষ্টমী উদ্যাপনে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম পালনে সবার সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো ঘটনার পর বিদেশিদের কাছে এমনভাবে প্রচার করা হয় যে, এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা অধিকার নেই। কিন্তু সরকার যে ব্যবস্থা নেয় তা প্রচার হয় না।







