চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁটাতারের ওপারে স্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১২:২৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের অলিগলিতে আজও তিনি শুধুই ‘বিউটি’। রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই নামেই তাঁকে স্মরণ করেন এলাকার প্রবীণ বাসিন্দারা।

বুধবার ৩১ ডিসেম্বর এক প্রকাশিত প্রতিবেদনে ‘বিউটি’ নামেই তাঁকে স্মরণ করেন জলপাইগুড়ি শহরের প্রবীণ বাসিন্দারা।

প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, ​দেশভাগের আগে অবিভক্ত বাংলার জলপাইগুড়ির নয়া বস্তি এলাকায় সপরিবারে বাস করতেন খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদার। স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে আসছে সেই কিশোরীর অবয়ব, যাঁর গায়ের রং ছিল দুধে-আলতা, দু’চোখে অপার বিস্ময়। অত্যন্ত সুন্দরী ছিলেন বলে পাড়া-প্রতিবেশী এবং পরিবারের লোকজন তাঁকে আদর করে ডাকতেন ‘বিউটি’। খালেদা খানম ‘পুতুল’ নাম ছাপিয়ে জলপাইগুড়ির বাতাসে আজও তাঁর ‘বিউটি’ ডাকনামই নয়া বস্তির মানুষের কাছে বেশি পরিচিত।
​
স্মৃতিবিজড়িত সেই পাঠশালা:
​নয়া বস্তির ধুলোমাখা রাস্তায় তাঁর শিক্ষার হাতেখড়ি হয়েছিল সুনীতি বালা সদর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের পুরনো নথি বা স্মৃতি আজ ফিকে হলেও, বিদ্যালয়ের কর্মকর্তাদের মন খারাপ। শান্ত স্বভাবের মেধাবী ছাত্রী হিসেবে বিউটির দৌড়ঝাঁপ আজও এক জীবন্ত ইতিহাস। স্কুলের পক্ষ থেকে তাঁর জন্য এক শোকসভা আয়োজনেরও পরিকল্পনা চলছে। পাড়ার এক প্রতিবেশী বলেন, যে মেয়েটি আমাদের সঙ্গে এই গলিতে খেলে বেড়াত, পরবর্তীকালে তিনিই একটি রাষ্ট্রের ভাগ্যবিধাতা হয়ে উঠেছিলেন, ভাবলে আজও শিহরণ জাগে।
​
দেশভাগ ও চিরবিচ্ছেদ:
​১৯৪৭-এর দেশভাগ আর সাম্প্রদায়িক অস্থিরতার আঁচ লেগেছিল মজুমদার পরিবারেও। ইতিহাসবিদ ড. আনন্দ গোপাল ঘোষের মতে, বিউটির বাবা এস্কান্দার মিয়া চায়ের ব্যবসার সূত্রে জলপাইগুড়ি এসেছিলেন। কাজ করতেন ‘দাশ অ্যান্ড কোম্পানি’তে। দেশভাগের পর মুখার্জি পরিবারের সঙ্গে জমি বিনিময় করে ১৯৫০ সাল নাগাদ তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান।

​বর্তমানে তাঁদের সেই বাগান বাড়ির এক অংশে বাস করেন চক্রবর্তী ও গোপ পরিবার। ওই বাড়ির বাসিন্দা ঝর্না গোপ বা নীলকন্ঠ গোপদের কণ্ঠেও আজ শোকের সুর। প্রতিবেশী তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল কিংবা ফুটবলার পুটু রহমানদের স্মৃতিতেও উজ্জ্বল খালেদাদের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন।

​আবেগের নাম ‘বিউটি’:
সময়ের সঙ্গে সঙ্গে নয়া বস্তির ভোল বদলেছে, মাটির বাড়ির জায়গায় উঠেছে অট্টালিকা। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে জলপাইগুড়ির মানুষের কাছে এই মৃত্যু যেন এক নস্টালজিয়া। বাংলাদেশের মানুষের কাছে তিনি রাষ্ট্রনায়ক হতে পারেন। কিন্তু এপারে তিনি আজও সেই ‘বিউটি’- যে সাতচল্লিশের কাঁটাতারে ভিটেমাটি হারানো লাখ লাখ মানুষের মতো নিজের শিকড় রেখে গিয়েছিলেন এই জলপাইগুড়িতেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাঁটাতারের ওপারেখালেদা জিয়াপ্রাক্তন প্রধানমন্ত্রীরাজনৈতিক নেত্রীস্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কঙ্গোতে সন্দেহভাজন ইবোলায় তিন রেড ক্রস স্বেচ্ছাসেবকের মৃত্যু

মে ২৪, ২০২৬

ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মে ২৪, ২০২৬

তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে যাচ্ছে পেট্রোবাংলা

মে ২৪, ২০২৬

আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT