স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
এসময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






