রাজনীতি

১৫ বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা চলাকালীন ছবি, ফুলের সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পাশে ফুলের সাজ এবং অন্য একজন উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না, এ দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না।

বিষয়:বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…