কেন্দ্রীয় শহিদ মিনারে মায়ের কান্না এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আর্তনাদ নামে দুটি সংগঠনের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়েছেন ভুক্তভোগী, প্রাণ হারানোদের স্বজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ এনে, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর ঘটনায় জড়িত অগ্নি সন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার দাবি করছেন। ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত সদস্য এবং ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।







