চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
২:০৫ অপরাহ্ন ০৮, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর চাটখিলে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খিলপাড়া বাজারের ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে এই ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের নতার বাড়ির মো. মুরাদের স্ত্রী। আজ শনিবার সকাল ১১টার দিকে সামিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে সামিয়াকে তিনি স্ত্রীকে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ডাক্তার ফারহানা তার সিজার করেন। সেখানে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া হসপিটালের জরুরি বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করলে সামিয়া মারা যান।

তিনি বলেন, তারা রোগীর শরীরে যে অ্যানেসথেসিয়া প্রয়োগ করে তা ঠিকমত হয়নি। তারা সিজার করে, নবজাতককে পেট থেকে বের করেনি। তারা দেখেছে রোগী মারা গেছে। এরপরও পুনরায় সিজারের স্থানে সেলাই দিয়ে আমাদেরকে কুমিল্লা যেতে বলেন। পরে সন্ধ্যার দিকে আমরা সামিয়ার মরদেহ নিয়ে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটারের সামনে অবস্থান করলে হাসপাতালে পরিচালক স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালের পরিচালক স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, রোগীকে অ্যানেসথেসিয়া করা হলে রোগী হার্ট অ্যাটাক করে। এই কারণে আর সিজার করাতে পারেনি। স্ট্রোক করার কারণে যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে। তাই রোগীকে হাসপাতালে আর রাখা হয়নি।

চাটখিল সার্কেল এসপি নিত্যনন্দ্য দাস বলেন, এই ঘটনায় নিহতের স্বজনেরা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভুল চিকিৎসামৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT