চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর ক্ষতিগ্রস্ত উপকূলের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
১:৩৫ অপরাহ্ন ২৮, মে ২০২৪
জনপদ, নোয়াখালী
A A

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিঝুমদ্বীপ, ঢালচর, ঘাসিয়ারচরসহ অনেক বিচ্ছিন্ন চর ও বেড়ি বাঁধের বাইরের এলাকার জোয়ারের পানি ঘরবাড়ি ও ফসলের ক্ষেত থেকে এখনো নেমে যায়নি। অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যতই সময় যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হচ্ছে। ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজও হাতিয়ায় বৃষ্টি হচ্ছে। সেসাথে আছে ঝড়ো বাতাস। এ পর্যন্ত হাতিয়ায় ১২০ কিলোমিটার কাঁচা সড়ক এবং ৩৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুই হাজার গবাদি পশু জোয়ারের পানিতে ভেসে যায়। ৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়।

সুবর্ণচর উপজেলায় দুই হাজার ৫শ হেক্টর জমির আউশ, সয়াবিন, সবজি, তিলসহ বিভিন্ন রকম ফসল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৫শ হেক্টর জমির ফসল এখনো পানির নীচে নিমজ্জিত।

এদিকে, কোম্পানীগঞ্জ উপলোর চর এলাহি ইউনিয়নে ২০ মিটার বেড়ি বাঁধ ছিড়ে যায়। জোয়ারের পানি বাঁধের ছিড়া অংশ দিয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা দিনেরাতে দুইবার করে প্লাবিত করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবনোয়াখালীর উপকূলবিদ্যুৎ বিচ্ছিন্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT