কুড়িগ্রাম

ধীর গতিতে নামছে নদ-নদীর পানি, দুর্ভোগ কমেনি বানভাসীদের

নদীর পানি ধীরে ধীরে কমছে, বানভাসীদের দুর্ভোগ অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পানি বৃদ্ধি পেয়ে বানভাসীদের দুর্ভোগ বাড়ছে, মানুষ পানি দিয়ে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি। জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি দ্রুত হ্রাস না পাওয়া ও গ্রামীণ কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের।
এক সপ্তাহ ধরে সড়কের উপর জমে থাকা হাঁটু পানি ভেঙে ও বিভিন্ন যানবাহনসহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন।
জেলা প্রশাসন থেকে বানভাসীদের জন্য ১৪৪ মেট্রিক টন চাল ও নগদ ১৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত এলাকায় বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ৩ হাজার পরিবারের মাঝে  শুকনো খাবার বিচরণ করা হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি এবং শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিষয়:কুড়িগ্রামে বন্যা তিস্তার পানি বানভাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…