চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত ক্রেতায় মুখরিত ২ টাকায় ঈদ আনন্দবাজার

এস কে রাসেলএস কে রাসেল
৭:০২ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জ শহরের বিন্নগাঁও-এর ঐতিহ্যবাহী নিরালা হোটেল মালিকের ভবনের বিশাল আঙিনা জুড়ে বসেছিল ২ টাকার ঈদ আনন্দবাজার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে সেই বাজারে বাজার করতে শত শত ক্রেতায় মুখরিত হয়ে ওঠে।

অসংখ্য টেবিলে থরে থরে সাজানো রয়েছে এব পণ্য। মাত্র ২ টাকায় কেনা যাচ্ছে ৯টি নিত্য প্রয়োজনীয় পণ্য। ২ টাকার প্যাকেজে ছিল শাড়ি, লুঙ্গি, তেল, সাবান, চিনি, চাল, শ্যাম্পু, লবন, দুধ ও সেমাই। এ বাজারে থেকে দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের অসহায় ও বেকার নারী-পুরুষেরা পণ্য কিনে যার যার মতো হাসি মুখে বেরিয়ে আসছিলেন। প্রতিটি পণ্যের টেবিলের কাছে একজন করে গাইড দাঁড়িয়ে ছিলেন।

কোনো প্রকার ঝামেলা ছাড়াই পণ্য সামগ্রীর বড় ব্যাগ নিয়ে প্রতিটি টেবিল ঘুরে পুরো ব্যাগ ভর্তি করে ২ টাকার ঈদ আনন্দবাজার সংগ্রহের এ আয়োজন ছিল অবাক করার মতো।

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নিরালা হোটেলের অন্যতম পরিচালক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি গত তিন বছর ধরে এই ঈদ আনন্দবাজার কার্যক্রম চালিয়ে আসছেন। আয়োজনের সহযোগিতায় ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্ট।

শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ষাটোর্ধ কাশেম আলী জানান, ঘরে ঈদ আয়োজনের কিছুই ছিল না। ছেলে-মেয়ে নিয়ে খুবই দুঃশ্চিন্তায় ছিলাম। ২ টাকার ঈদ আনন্দবাজার থেকে বাজার করে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উৎসব উদযাপনের সুযোগ করে দিল আমাদের অমি সাহেব।

চল্লিশোর্ধ্ব এক নারী গৃহকর্মীর আলেয়া খাতুন জানালেন, দুইদিন পরেই ঈদ। ঘরে ঈদের করার মতো কিছুই নাই। ছেলে-মেয়ে নিয়ে খুবই দুঃশ্চিন্তায় ছিলাম। করিম সাহেবের ছেলে অমি সাহেব আমাদের ঘরে ২ টাকায় ঈদ আনন্দ উৎসব করার সুযোগ করে দিয়েছে।

Reneta

আয়োজক এনায়েত করিম অমি জানালেন, গত তিন বছরের মতো এবারেও নানা কারণে দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীর লোকজন অসহায় ও দিশেহারা। তাদের মুখে হাসি ফুটাতেই ঈদ উৎসবকে সামনে রেখে এ আয়োজন। সমাজের বিত্তশালী ও হৃদয়বান লোকজনকে সামর্থ্যনুযায়ী বেকার ও অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT