চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া খুনের ঘটনায় ৩১ বাড়িতে প্রতিপক্ষের আগুন

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৯:২৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

জোড়া খুনের ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে ৩১টি বাড়ি। আগুন নেভাতে হিমশিম খেয়েছে ঘোড়াঘাট থানা এবং পার্শ্ববর্তী গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৪টায় ঘোড়াঘাট ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা দেখা যায়।

ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শংকার কারণ নেই। তবে কতটি ঘর পুড়ে গেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কতো এখনই তা বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, আজ দুপুরের দিকে নিহত দুজনকে দাফন করা হয়েছে। এর কিছুক্ষণ পরই স্থানীয় কতিপয় যুবক বাড়িগুলোতে সংঘবদ্ধভাবে আগুন ধরিয়ে দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত মমেনা বেগম জানান, নিহতদের মরদেহ দাফন করার পর এলাকার বেশকিছু ছেলে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে অনেককে খুঁজে বেড়ায়। একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাড়িগুলোতে। তারা বাড়িতে থাকা গরু-ছাগলসহ অন্যান্য জিনিস লুটও করে নিয়ে যায়।

আরেক ভুক্তভোগী আয়শা খাতুন জানান, আমার স্বামী ভ্যান চালক। তিনি ঘটনার পর এলাকা ছেড়েছেন পুলিশের ভয়ে।

Reneta

ঘটনার সত্যতা স্বীকার করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। সাধারণ মানুষ এলাকা ছাড়ার কোন প্রশ্নই উঠে না।

তিনি বলেন, যারা অপরাধী তারা থাকবে ভয়ে। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর।

২৫ জানুয়ারি  সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৩) নামের দুই যুবক নিহত হন। আহত হন অন্তত দু’জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনদিনাজপুরপ্রতিপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT