চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে অজ্ঞাতনামা ব্যক্তিসহ তিনজনের লাশ উদ্ধার

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
৯:০৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি ও প্রবাসীর স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সদর উপজেলার লাহারকান্দি এলাকার ভূঁইয়া মসজিদের কাছে মাছের জলাশয় থেকে অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

একই উপজেলার ৬নং ওয়ার্ডের পূবালী ব্যাংক বিল্ডিং এর ৭তলা বিশিষ্ট ভবনের ৬তলা থেকে ফ্রান্স প্রবাসী শামীম হোসেন এর স্ত্রী রিপা আক্তারের (২৭) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

স্থানীয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রিপা আক্তারের পরকিয়ার বিষয়টি পরিবার ও এলাকায় জানাজানি হয়ে গেলে রোববার রাতে তিনি সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রিপা ও প্রবাসী শামীম দম্পতির পরিবারে ১০ বছর এবং ৫ বছর বয়সী দুইটি কন্যা শিশু সন্তান রয়েছে। শামীম বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। ঘটনার দিন তার রিপার বাবা ও মা বাসায় ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে একই উপজেলার পৌদ্ধারবাজার ফাঁড়ি পুলিশ নন্দিগ্রামে নিজবাড়ী থেকে জাহিদ হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার পিতার নাম মৃত. মো. ইউনুছ। মাদকের টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পৌদ্ধারবাজার ফাঁড়ির আইসি মোমিনুল ইসলাম।

তিনটি লাশের ময়নাতদন্ত এইদিন বিকেলে একশ শয্যার জেলা সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এ নিয়ে সদর মডেল থানায় দুইটি ও পৌদ্ধারবাজার পুলিশ ফাঁড়িতে একটিসহ পৃথক তিনটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্মীপুরলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT