চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার নিজের জন্য কাঁদতে দাও…’

আশা ভোঁসলের মৃত্যুর পর আলোচনায় ১৯৮৪ সালের একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ বিশেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ভারতীয় সংগীতের কিংবদন্তী আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত গোটা ভারত তথা সংগীত জগৎ। ৯২ বছর বয়সে তাঁর মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে ১৯৮৪ সালের একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ বিশেষ, যা সদ্যই প্রকাশ করেছে বিবিসি নিউজ ইন্ডিয়া!

সাক্ষাৎকারটির ওই অংশ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে উপস্থাপক আশা ভোঁসলের কাছে জানতে চান- তাঁর নিজের গাওয়া প্রিয় গান কোনটি।

জবাবে তিনি বেছে নেন এক ব্যতিক্রমী গান। প্রচলিত জনপ্রিয় গানগুলোর কোনোটি না বলে, নিজেই গেয়ে শোনান একটি গভীর আবেগঘন লাইন; ‘গীত কিতনি গা চুকি ইস সুখি জাগ কে লিয়ে’। এই গানের কথা লিখেছিলেন ভারত ব্যাস, যা ১৯৬০ সালের একটি গানের অংশ।

গানটির বাংলা অর্থ দাঁড়ায়,“আমি এই আনন্দময় পৃথিবীর জন্য অনেক গান গেয়েছি। আজ একটু সময়ের জন্য আমাকে নিজের জন্য কাঁদতে দাও।”

তাঁর অসংখ্য হিট গানের বাইরে প্রিয় গান জানতে চাইলে এমন উত্তর অনেককেই অবাক করে, মন্তব্য ঘরে এমনটাই দেখা যায়। অনেকেই সাক্ষাৎকারের এই অংশটি নিজেদের মতো ব্যাখ্যাও করছেন অন্তর্জালে! সংক্ষিপ্ত লাইনেই যেন অনেকে ধরতে চেষ্টা করছেন আশার ব্যক্তিগত অনুভূতি, দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি এবং এক শিল্পীর অন্তর্লুকানো বেদনা!

তাঁর মৃত্যুর পর সেই কথাগুলো নতুন করে নাড়া দিচ্ছে ভক্তদের হৃদয়কে। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি গানের লাইন নয়, বরং একজন শিল্পীর জীবনের সারাংশ!

Reneta

সংগীতপ্রেমীদের কাছে আশা ভোঁসলের কণ্ঠ যেমন আনন্দের প্রতীক ছিল, তেমনি এই সাক্ষাৎকার মনে করিয়ে দেয়, সেই আনন্দের আড়ালেও ছিল এক গভীর মানবিক গল্প। তাই তাঁর প্রয়াণের এই মুহূর্তে একটু নিজের জন্য কাঁদার অনুমতি চেয়ে ১৯৮৪’র সেই কণ্ঠই যেন আবারও ভেসে আসে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আশা ভোঁসলেগানপুরনো সাক্ষাৎকারবিবিসিভারতলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদ ও আঙ্কারার পথে

এপ্রিল ১৫, ২০২৬

বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বললেন ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT