গেলো ২২ বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার কোটি টাকা। মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক অভিবাসী প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে উঠে আসে প্রায় সাড়ে ৭ কোটি মানুষ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। মাইগ্রেশনে বিশ্বের শীর্ষ ৬ এ থাকা বাংলাদেশে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশের আয়োজন করে সংস্থাটি।
এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বে প্রায় ১২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।







