চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে ইমরান খানের মুক্তির সম্ভাবনা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন, পেছনে আদালতের ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সম্ভাব্য মুক্তি নিয়ে ছড়ানো গুজবের তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এবং সরকারি সূত্রগুলো। এছাড়া পবিত্র ঈদুল আযহার আগে সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

রোববার (১ জুন) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সংগঠন পিটিআইও এমনটা আশা করে না।

অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা জানায়, বর্তমানে আদালতে এমন কোনো মামলা নেই, যা ইমরান খানের মুক্তির সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তারা নিশ্চিত করছেন যে, এখন পর্যন্ত এমন কোনো নোটিশ পায়নি যা ঈদের আগে তার জামিন বা মুক্তির কারণ হতে পারে।

Banglabid

সরকারি সূত্রগুলোও গুজবগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে স্পষ্ট করেছে যে, ইমরান খানকে কোনো ধরনের সমঝোতার প্রস্তাব দেওয়া হয়নি এবং তার মুক্তির জন্য কোনো গোপন ব্যবস্থা বা সমঝোতাও বিবেচনাধীন নেই।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘কোনও সমঝোতা নেই, কোন আলোচনা নেই এবং কোন প্রস্তাব টেবিলও নেই।’

ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথা শনিবার (৩১ মে) রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের জানান, ইমরান খানের তাৎক্ষণিক মুক্তির গুজব ভিত্তিহীন। তিনি বলেন, কোনো সমঝোতা হচ্ছে না এবং কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করা হচ্ছে না; এই সব গুজব ভিত্তিহীন।

Reneta

এই ব্যাখ্যাগুলোর পরও কিছু পিটিআই নেতা এবং মিডিয়া বিশ্লেষক এখনো আশা রাখছেন যে, ইমরান খান ঈদের আগে জামিন পেতে পারেন। তাদের আশা ৫ জুন ইসলামাবাদ হাইকোর্টে অনুষ্ঠিতব্য শুনানির ওপর নির্ভর করছে, যেখানে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি তোশাখানা মামলায় তাদের সাজা স্থগিত করার জন্য আবেদন করেছেন।

তবে সূত্র জানিয়েছে, এখনো এই মামলায় কোনো নোটিশ জারি করা হয়নি। আইনি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই ধরনের আবেদনে সাধারণত প্রক্রিয়াগত কারণে বিলম্ব হয় এবং চূড়ান্ত স্বস্তি দেওয়ার আগে একাধিক শুনানি প্রয়োজন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানইমরান খানের মুক্তিপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT