চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতের পর গ্রেফতার হতে পারেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ন ১৮, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মধ্যরাতের পর গ্রেফতার হতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আদালত থেকে পাওয়া জামিন দীর্ঘদিন স্থায়ী হবে না। তার জামিনের মেয়াদ শেষ হলে মধ্যরাতের পর তাকে গ্রেফতার করা হতে পারে।

বৃহস্পতিবার ১৮ মে পাকিস্তান সংবাদ মাধ্যম ডন এর প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, টেলিভিশেনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী পিটিআই চেয়ারম্যানকে ‘ব্লাফ মাস্টার’ বলেও মন্তব্য করেন।

এছাড়াও মন্ত্রী পিটিআই প্রধানকে গত ৯ মে রাজ্য ও সামরিক স্থাপনায় হামলাকারী জনতাকে ‘পরিচালিত ও প্রশিক্ষণ’ দিয়েছিলেন বলেও অভিযুক্ত করেন। তিনি বলেন, সরকারের কাছে ভিডিও ফুটেজ ও কিছু প্রমাণ রয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, পিটিআইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং পরবর্তী সরকার গঠনে বাধা দেওয়ার জন্য পিটিআই সদস্যদের গ্রেফতার করা হচ্ছে।

মধ্যরাতে এক টুইট বার্তায় পিটিআই প্রধান বলেন, গণতন্ত্র, বিচার বিভাগ, সংবিধান এবং আইনের শাসনকে ‘বর্তমান ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ দ্বারা সম্পূর্ণ উপহাস’ করা হচ্ছে।

এর আগে মধ্যরাতে ইমরান খানের বাসভবন জামান পার্কের চারপাশে পাঞ্জাব পুলিশ ঘেরাও করেছে এমন সংবাদের ভিত্তিতে পিটিআই সমর্থকরা বাসভবনের বাইরে জড়ো হতে থাকে। এসময় দলের নারী ও শিশুসহ দলের বেশ কয়েকজন জামান পার্কের প্রধান প্রবেশপথে জড়ো হয়। পরে পুলিশ পিছু হটতে শুরু করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT