সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ ৭ জুন পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্য মতে, কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমায় ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার এবং কানাইঘাটে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।








